সমাজের আলো।। শ্যামনগরের বংশীপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনা স্থল থেকে সরকার বিরোধী একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। গত রাতে সাতক্ষীরা জেলার উপজেলার এ ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান,গত রাতে ৭/৮ টি মোটরসাইকেল লোকজন এসে বংশীপুর এলাকায় কয়েকটি৷ কয়েকটি বিস্ফোরণ ঘটায়। এই সময় তারা সরকার বিরোধী স্লোগান দেয়। ঘটনায় স্থল থেকে একটি ব্যানার ও একটি ককটেল উ
দ্ধার হয়েছে। ঘটনা জানার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছেন।
এলাকাবাসী বলছে ৭/৮ টি মোটরসাইকেলে কয়েকজন এসে রাস্তায় টায়ার জালিয়ে আগুন দিয়ে দেয়। তারা পাতানে নির্বাচনের প্রতিবাদে বিভিন্ন প্রকার স্লোগান দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ব্যানার, লাঠি,ও একটি ককটেল উদ্ধার করেছে।

