সমাজের আলো।। দেবহাটা উপজেলার সখীপুর এলাকা থেকে ২০ মামলার আসামি রেজাউল গাজীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশে অস্ত্র, নগদ টাকা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রেজাউল গাজী কালীগঞ্জ থানার কৃষ্ণনগর এলাকার মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে। তিনি সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত শীর্ষ ডাকাত ও একাধিক ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি।
তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মাদক ও হত্যা চেষ্টাসহ মোট ২০টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, রূপার চুড়ি ও ব্রেসলেট, ৫টি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ মালদ্বীপের রুপি ও ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি জয়েনউদ্দিন জিয়াদ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্ত্রাস, ডাকাতি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *