সমাজের আলো।। সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. আব্দুর রাজ্জাক (৬৫) মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২মার্চ) সকালে তিনি মারা যান। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) আশাশুনি থেকে বকচর গ্রামে যাওয়ার পথে ইজিবাইকের নিচে চাপা পড়ে আহত হন তিনি।
নিহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. আব্দুর রাজ্জাক সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্যম একসরা গ্রামের মৃত মাদার আলী সানার ছেলে। তিনি মধ্যম একসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *