শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি প্রভাষক সামিউল মনিরের ওপর দূর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সাতক্ষীরা প্রেসক্লাব মনে করে সাংবাদিকের ওপর এধরনের হামলা স্বাধীন সাংবাদিকতায় নগ্ন হস্তক্ষেপ। বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ^াস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমান, দপ্তর সম্পাদক আল ইমরান, নির্বাহী সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান উজ্জল, আব্দুল গফুর সরদার ও এম জিললুর রহমানসহ সকল সদস্যবৃন্দ।
বিজ্ঞপ্তি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *