সমাজের আলো।। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রাতের আকাশে উড়ে আসছে পর পর রকেট। একঝাঁক ইন্টারসেপ্টর রকেটের গতিপথের উল্টো দিক থেকে উড়ে আসছিল একটি ক্ষেপণাস্ত্র। শত্রুদেশকে লক্ষ্য করে ছোড়া তেহরানের ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত করার চেষ্টা করতে ছুটে আসে রকেটগুলি।
একটি-দু’টি নয়, ১০টিরও বেশি ইন্টারসেপ্টর রকেটের বাধা পেরিয়ে শত্রু দেশের মাটিতে আছড়ে পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র। পশ্চিম এশিয়ায় ইরান ও ইজ়রায়েলের ক্রমবর্ধমান সংঘাতের আবহে একটি ভিডিয়ো নজর কেড়েছে নেটাগরিকদের। তাতে দেখা গিয়েছে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে একাধিক রকেটের বাধা সফল ভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রটি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

