সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার
সমাজের আলো।। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদের নিয়ে গণইফতার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহষ্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠে শিক্ষার্থীদের মেডিকেল শাখা শিবিরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখার সভাপতি সাব্বির আহমেদ সাকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজালাল সাকিবের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.কাজী আরিফ আহম্মদে, ডা. গাজী নাসিরউদ্দীন. ডা.ফরহাদ জামিল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি, শহর সভাপতি মেহেদী হোসেন, জেলা সভাপতি জোবায়ের হোসেন প্রমুখ। উল্লেখ্য, সাতক্ষীরা শহর শিবিরের একটি শাখা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কলেজ শাখা। পবিত্র রমজান উপলক্ষে এই প্রথম বারেরমত গণইফতার আয়োজন করে সংগঠনটি।
প্রধান অতিথি এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, রমজান কেবল উপবাস নয়, বরং তাকওয়া (আল্লাহভীতি) অর্জনের মাধ্যমে আত্মশুদ্ধি এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ। তিনি বলেন পবিত্র মাস সমাজের সব ধরনের অন্যায় ও জুলুম থেকে মুক্ত থাকার অনুপ্রেরণা যোগায়। আসুন আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি মাসগুলো অতিবাহিত করি।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি বলেন, জাতীয় রাজনীতি যাইহোক ক্যাম্পাসগুলোতে আমরা কেনো বিভাজনের রাজনীতি করব না, আমরা সবাই মিলেমিশে রমজানের তাকওয়ায় বলিয়ান হয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলবো।

