যশোর অফিস:
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আজ সকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশেক হাসান।
সভায় উপস্থিত ছিলেন বিএ-৮২০২ মেজর এ কে এম মাসুদ রানা পিএসসি, ৪৯ বিজিবির সদস্য ,জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এডমিন এন্ড ফিনান্স মোঃ আবুল বাসার, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলার অন্যান্য অফিস প্রধানগণ।
সভায় আগামী ঈদকে সামনে রেখে জেলা শহরের সমস্ত এন্ট্রি-এক্সিট পয়েন্টে সিসি ক্যামেরা বসানো এবং মনিটরিং জেলা পুলিশ কর্তৃক করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন ও পৌরসভার ৭নং ওয়ার্ডে বৃদ্ধি পেয়েছে এমন মাদকের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়।
উক্ত বিষয়টি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নজরে আনা হয়েছে।

