আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার বড়দলে রাস্তার পাশের ৪টি গাছ অবৈধ ভাবে কর্তনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ মার্চ) সকালে আশাশুনি টু বড়দল সড়কে বুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
বুড়িয়া গ্রামের নন্দ লাল কুন্ডুর ছেলে বাসুদেব কুন্ডু, মৃত কবির মোল্যার ছেলে মিজানুর রহমান ও এছমাইল মোল্যার স্ত্রী শারমিন সুলতানা জনমজুর লাগিয়ে সড়কের পাশে ৪টি মূল্যবান গাছ মুড়ো করে কেটে নেয়। খবর পেয়ে জেলা পরিষদের কেয়ার টেকার মোঃ তারিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দের উদ্যোগ নেন। স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও মেম্বারদের জানিয়ে তারা গাছ কেটেছে বলে দাবী করেন।
কেয়ারটেকার তারিফুল ইসলাম জানান, সড়ক ও জনপদ বিভাগের গাছ কেটে নেয়ার খবর পেয়ে তিনি কর্তকৃত অংশ আটক করেন। বিষয়টি জেলা পরিষদকে জানান হয়েছে, মঙ্গলবার সার্ভেয়ার আসবেন এবং তিনি এসে সিদ্ধান্ত দেবেন।
বড়দল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজ হাসান জানান, গাছগুলো ৬নং খতিয়ানে ২০৯ দাগে ১৩৮ শতক জমির উপরের। গাছগুলো সড়ক ও জনপদ বিভাগের। তারা গাছের ডাল কেটে নিয়েছে, আমি নিষেধ করেছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *