সমাজের আলো।। পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে মধ্যরাতে মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। মন্দিরের তালা কেটে ৮ ভরি স্বর্ণ সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। গতকাল রাতে এই চুরির ঘটনা ঘটে। প্রতিদিনের মত পূজা শেষে পূজারী তালা লাগিয়ে চলে যান। সকালবেলা এসে দেখেন মন্দিরের দরজার তলাকাটা। মন্দির থেকে সোনার জিনিসপত্র নিয়ে গেছে।

