সমাজের আলো।। হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে সাংবাদিকসহ প্রশাসনের কাছে আর্জি জানালেন হত দরিদ্র ভ্যান চালক মোঃ অকেদ আলী কারিকর (৬২)। শনিবার (১৪ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই আর্জি জানালেন।
অকেদ আলী কারিকরের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে। তিনি মৃত ঈমান আলী কারিকরের ছেলে।
তিনি বলেন, আমার একখন্ড পৈত্রিক সম্পত্তিতে আমরা ছেলে- মেয়েরা দুটি ঘর করে দিনমজুরি ও পা ভ্যান চালিয়ে কোনরকমে জীবন যাপন করে আসছি। প্রতিবেশী মৃত ঠান্ডাই কারিকরের ছেলে লোকমান হোসেন তার বড়ভাই নুর আলীর ছেলে আশরাফুল ইসলাম ও নাহিদ ইসলাম এবং সেজভাই রজব আলীসহ শরীকের অন্যান্যদের নজর পড়ে আমার (লোকমান) সামান্য ভিটেমাটির উপর। তারা আমার ও ছেলের ঘরের মাঝখান দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করলে আমরা তাতে বাঁধা দিই। এরপর তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে।
এদিকে, জমির জাল জালিয়াতির ঘটনায় লোকমানসহ জালিয়াতিদের বিরুদ্ধে আমরা আদালতে সিভিল মামলা দায়ের করি। এঘটনার পর থেকে তারা আরো ক্ষিপ্ত হয়ে আমাকে খুন, গুম করাসহ বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। এরই ধারাবাহিকতায় তারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করে। গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে লোকমান হোসেনের নেতৃত্বে রজব আলী, আজাদ হোসেনসহ দলবল নিয়ে আচমকা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাঁধা দিলে আমার বৌমা মঞ্জুুয়ারা বেগমকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে। এতে তার মাথা ফেটে যায়। এঘটনায় হাসপাতালে ভর্তির পর আদালতে মামলা দায়ের করা হয়। মামলা নং সি আর ২০৮/২৫।
সংবাদ সম্মেলনে আরো জানান, লোকমান হোসেন পরসম্পদ লোভী, লম্পট ও দস্যু প্রকৃতির। লোকমান ও তার ভাই-ভাইপোরা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। জেলও খাটিয়েছে। আমার বড় ছেলে আজহারুল ইসলাম এখনো জেলে রয়েছে।
তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে একের পর এক হয়রানিতে পুলিশের ভূমিকাও রহস্য জনক। কোন রকম তদন্ত ছাড়াই পুলিশ আমাকে ধরে চালান দেয়। গত মঙ্গলবার ১০ মার্চ মহামান্য আদালত থেকে জামিনে মুক্তি পাই। তিনি লোকমান হোসেন গংদের মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি পেতে সাংবাদিকসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *