লিংকন আসলাম, আশাশুনি ব্যুরো:আশাশুনি উপজেলার বুধহাটায় ফিলিং স্টেশন পরিদর্শন এবং বুধহাটা ও বড়দলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেন এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলার বুধহাটা বাজার সংলগ্ন তেলের পাম্প মেসার্স ইসলামিয়া ফিলিং স্টেশন পরিদর্শন কালে সরকার নির্ধারিত তেলের পরিমাণ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। তেলের মজুদ আছে কিনা সেটা ট্যাংকি দেখে চেক করা হয়, সরকার নির্ধারিত হারে তেল দেওয়া হচ্ছে কিনা যাচাই করা হয় এবং ডিলারদের পাশাপাশি মোটরসাইকেল, সিএনজি, ট্রাক ও বাস চালকদের সাথে কথা বলে সচেতন করা হয়। এছাড়াও পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে উপজেলার বুধহাটা বাজার এবং গোয়ালডাঙ্গা বাজারে মুদি দোকান, সার ও চায়ের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীন ৪ টি মামলায় ১৯,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *