লিংকন আসলাম,আশাশুনি ব্যুরো: আশাশুনিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইকের পিছনে ধাক্কা দেওয়ার ঘটনায় ইজিবাইকের ড্রাইভার সহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৩টার দিকে সদর ইউনিয়নের কোদন্ডার কেরানী মোড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, একটি যাত্রীবাহী ইজিবাইক প্যাসেঞ্জার নিয়ে শ্রীউলার দিকে যাচ্ছিল। কেরানি মোড়ের ওখানে পৌঁছালে, পিছন দিক থেকে আসা প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ধাক্কা মারে। এমন দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আশাশুনির স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার প্রসূন কুমার মন্ডল জানান, প্রাইভেট কার এর ড্রাইভার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা গ্রামের আফসার সরদারের ছেলে ফরহাদ সরদার (৩৮), আজিজ সরদারের স্ত্রী হামিদা বেখম (৫৫), কালিগঞ্জ উপজেলার জয়-পত্র কাঠি গ্রামের মোরশেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২) তিন জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরায় রেফার করা হয়েছে। এছাড়া কলিমাখালী গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে মোঃ সাঈদ সরদার (৫২) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ঘটনার সততা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ঢাকা মেট্রো-গ-২৫-৯১২৯ একটি কালো রঙের মাইক্রো গাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *