সমাজের আলো।। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ নিরাপদে বের হওয়ার চেষ্টা করছে। সৌদি আরব থেকে সার বোঝাই করে গন্তব্য পরিবর্তন করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি পার হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুরে নগরীর বিএসসি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক। ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে এই সভার আয়োজন করা হয়।
বিএসসির এমডি জানান, এর আগে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে ‘বাংলার জয়যাত্রা’ শারজায় গিয়ে নোঙর করতে বাধ্য হয়েছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গন্তব্য পরিবর্তন করে জাহাজটি নিরাপদে পার হয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মতবিনিময় সভায় তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বিএসসির বহরে নতুন ৩টি জাহাজ যুক্ত হবে। প্রতিষ্ঠানটি এখন ‘ওয়ান শিপ পলিসি’ নিয়ে চলছে উল্লেখ করে কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর একটি করে জাহাজ কিনবে বিএসসি।

