লিংকন আসলাম,আশাশুনি ব্যুরো: আশাশুনিতে স্থানীয় প্রশাসন ও উপকারভোগীর সাথে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) বেলা ১১ টায় মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ন্যাজ্যারীণ মিশন – বিআরসিসিএপিএসএল প্রকল্পের আয়োজনে সাইন অব হোপ ও বি এম জেড এর সহযোগীতায় প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রকল্প কৃষিবিদ মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম ইসমাইল হোসেন লিংকন,উপ কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন ন্যাজ্যারীণ মিশন – বিআরসিসিএপিএসএল প্রকল্পের আয়োজনে সাইন অব হোপ ও বি এম জেড এর সহযোগীতায় প্রকল্পের এলাকায় সাড়া জাগানো কাজ হয়েছে। দুর্যোগ পূর্ব ও দুর্যোগকালীন প্রস্তুতি ও পরবর্তী সক্ষমতা শক্তিশালী করা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নত করা, জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন করা, কমিউনিটির স্বনির্ভর ও আত্ন-সহায়ক সক্ষমতা বৃদ্ধি করা,আয় বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কমিউনিটিতে পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্ক প্রচারণা, স্থায়ী ল্যাট্রিন নির্মাণ, পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ,পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন,নিরাপদ স্যানিটেশন ব্যবহারে উদ্বুদ্ধকরণ, বসতবাড়ির আঙিনায় সবজি বাগান স্থাপন,উপকারভোগীদের মধ্যে পশুসম্পদ বিতরণ,জৈব কৃষি ও কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ, বৃক্ষরোপন কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ, আত্ন-সহায়ক দল গঠন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয়করণ, স্থানীয় সরকারি দপ্তরের সাথে সংযোগ স্থাপন, সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতা নিশ্চিত করা আত্মা – সহায়ক দলের মাধ্যমে ঝণ নিয়ে ছোট ছোট আয় – বৃদ্ধিমূলক কাজ চলমান সহ অগনিত কাজ করে চলেছে যা বলে শেষ হবে না। বাংলাদেশ ন্যাজারিণ মিশন ভবিষ্যতে এরকম কাজ অব্যাহত রাখবে বলে বক্তারা প্রত্যাশা করেন।
কৃষক অবিনাশ মন্ডল বলেন ন্যাজ্যারীণ মিশন আমাদের অনেক স্বাবলম্বী করেছে।কৃষি উপকরণ বিতরণ করে , পানির প্ল্যান্ট স্থাপন করে আমাদের অনেক উপকার করছে যা অবিস্মরণীয়। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, প্রকল্প হিসাবরক্ষক উত্তম কুমার দাস, প্রকল্পের ফিল্ড অর্গানাইজার শুভ্রা প্রিয়া বিশ্বাস, তমালিনা বিশ্বাস ও জেসমিন নাহার, আবু বকর সিদ্দিক, সঞ্জয় কুমার প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *