ো
ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে নাদিয়া (১৬) নামের এক তরুণীর আত্মহত্যার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাদিয়া কৃষ্ণনগর গ্রামের মোঃ রব্বানীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে নাদিয়া নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। কিছু সময় পর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে নাদিয়া এমন চরম সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। পাশাপাশি এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে গভীর বিষাদের আবহ।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

