সমাজের আলো।। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ মে ২০২৬, শুক্রবার উদ্বোধন করা হয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মিজানুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা উপকূলীয় জেলা সাতক্ষীরাসহ পুরো দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ক্লাইমেট এ্যাকশন এ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের এই ৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।।
​ক্লাইমেট এ্যাকশন এ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, সড়কের পাশে এবং পতিত জমিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির এই ৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *