সমাজের আলো।।এক মধু ব্যবসায়ীকে দুর্বৃত্তরা হত্যা করে একটি ডোবা ফেলে রেখে দিয়ে গেছে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহতের নাম মেহেদী হাসান (৩২) । আজ সকালে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান পার্শ্ববর্তী কয়লা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন মধু ব্যবসায়ী ছিলেন। পারিবারিক জীবনে তার স্ত্রী ও চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
কলারোয়া থানার ওসি শাহিন হোসেন জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্ত তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে এসে অন্য কোথাও হত্যা করে। পরে তার লাশ কেনে নিয়ে এসে ডুবাই ফেলে দিয়ে যায়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কয়েকটি কারণ সামনে রেখেই তদন্ত করা হচ্ছে। তিনি বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় মধু ব্যবসায়ী মেহেদী বাড়ি থেকে বের হয় ।এর পর থেকে সে আর বাড়ি ফেরেনি

শুক্রবার সকালে কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী জোহরা খাতুনের বোন সালেহা খাতুন ময়লা ফেলতে গিয়ে ডোবার মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত‌ মেহেদীর মা মনোয়ারা বেগম বলেন এর আগে একবার তার ছেলেকে প্রতিবেশীরা মারধর করেছিল। সে ঘটনায় মামলাও করেছিলাম কিন্তু কিছু হয়নি। তিনি অভিযোগ করেন প্রতিবেশীরা অথবা মাদক ব্যবসায়ীরা তার ছেলেকে হত্যা করা করতে পারে।
আমার ছেলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিল। তিনি বলেন সকালে লোকজন এসে খবর দিল, কে বা কারা আমার ছেলেকে জালালাবাদে মেরে ফেলে রেখে গেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও মেরে তার পরে এখানে এনে লাশ ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ​এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। এদিকে ঘটনার খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মীর আসাদুজ্জামান/মিথুন সরকার (সংশ্লিষ্ট সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *