কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা ও ২২ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড় নিজ দায়িত্বাধীন এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সেহারা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে সেলিম মাহামুদ (৪৫)-কে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন রাত প্রায় ১২টার পর ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে ও উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নিয়ে যান। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *