সমাজের আলো।। ২ ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।আজ দুপুর ১২ টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া কলেজ মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট।
আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য ফারুক, কাদপুর ইউনিয়নের ইউপি সদস্য নিজাম উদ্দিন মন্টু, আব্দুস সালাম এবং কাদপুরের সোহাগ হেসেন।

