কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সাবিহা (১০) পেয়ারা পাড়তে গিয়ে বসত ঘরের চাল থেকে পড়ে গুরুতর আহত হয়ে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) স্কুল থেকে বাড়ি ফিরে বিকেলে নিজ বাড়িতে পেয়ারা পাড়ার সময় অসাবধানতাবশত বসত ঘরের চাল থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সাবিহা। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে শুক্রবার (১৭ জুলাই) সকালে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)
নিহত সাবিহা উপজেলার বাজারগ্রাম রহিমপুর এলাকার মরহুম আব্দুস সবুরের মেয়ে এবং ১০৩নং কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
সাবিহার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।

