হারুন অর রশিদ, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ১জন আসামী আটক হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, দেবহাটা থানায় কর্মরত এসআই (নিঃ) সাহিদুল আলম, এএসআই (নিঃ) হান্নান মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক পৃথক অভিযান পরিচালনাকরাকালে ইং-২১/০৭/২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা থানার কুলিয়া উত্তরপাড়া গ্রামস্থ পীরবাড়ি মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ০৫ (পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। সাইদুল্লাহ গাজী (১৯), পিতা-আফসার আলী গাজী, সাং-উত্তর পারুলিয়া (গাজীপাড়া), থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এছাড়াও পৃথক অভিযান পরিচালনাকালে পারুলিয়া বাজার এলাকায় হতে একাধিক পরোয়ানাভুক্ত আসামী মোঃ মেহেদী হাসান(২৫), পিতা-আলফার উদ্দীন মোল্ল্যা ওরফে ভূট্টো, সাং-দক্ষিণ পারুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে ইং-২২/০৭/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *