সমাজের আলো।।
সাতক্ষীরার কৈখালী ইউনিয়নের (ঘোলের চক) এলাকা থেকে নিখোঁজের চার দিন পর মনোরঞ্জন মন্ডল (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
আজ সকালে ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ শনাক্ত করা হয়।
কেরাসাম নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গত চার দিন ধরে মনোরঞ্জন মন্ডল নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে শৈলখালী মাঠের একটি ধানখেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

