ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ–

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধসহ

এলাকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *