সমাজের আলো। ফ্যাসিবাদী শক্তি এ দেশে ফিরতে পারবে না, কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মানবতাবিরোধী অপরাধের আদালতে যাদের বিচার হচ্ছে, সে বিচার চলবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশে যারা গণহত্যার জন্য দায়ী, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, সংবিধান অনুসারে এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুসারে সেই ব্যক্তি ও সংগঠনের বিচার করা হবে।’
তিনি আরও বলেন, ‘সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে মানবতাবিরোধী অপরাধের দায়ে। সে তদন্ত কার্যক্রম সমাপ্ত হলে যথাযথ প্রক্রিয়ায় চার্জ গঠন করা হবে, চার্জশিট দেওয়া হবে এবং আদালত তার কার্যক্রম আইন অনুযায়ী পরিচালনা করবে।’তখন আদালতের নির্দেশনা অনুসারে, আইনের বিধান অনুসারে সেই পতিত শক্তির ভাগ্য নির্ধারিত হবে’—বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পৃথিবীর ইতিহাসে স্বীকৃত—কোনো দেশে গণহত্যা চালিয়ে যারা রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করেছে, নিজ দেশের মানুষকে হত্যা করেছে, তারা আর কখনো দেশে রাজনীতি করতে পারেনি, ফিরতে পারেনি। প্রকৃত ফ্যাসিবাদী শক্তি—তারাও ফিরতে পারবে না এ দেশে, কোনোদিন রাজনীতি করতে পারবে না। অবশ্য তারা কখনো রাজনীতি করেনি, তাদের রক্তে কখনো গণতন্ত্র ছিল না।’রাজনৈতিক বিশ্লেষণ

