সমাজের আলো।।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরা জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ সাহিন, জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুল হাসান, জেলা মহিলা দলের আহ্বায়ক ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, জেলা তাঁতী দলের সভাপতি সাহরিয়ার রিপন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল কাফি, জেলা বাস্তহারা দলের সভাপতি সাইদুর রহমান পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *