সমাজের আলো।। বাংলাদেশের সদ্যসমাপ্ত নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের মধ্যে একজন ছিলেন তাসনিম জারা। তাঁর জয়লাভের সম্ভাবনা নিয়ে তুমুল আলোচনা হলেও শেষমেশ ব্যালটে তার প্রভাব পড়েনি। হেরে গিয়ে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট হতে হয়েছে তাঁকে

চোখে ছিল পাল্টে দেওয়ার স্বপ্ন। বিলেতের মোটা মাইনের চাকরি ছেড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আশা নিয়ে দেশে ফিরেছিলেন ৩১ বছর বয়সি চিকিৎসক। নেটমাধ্যমে ৭১ লক্ষেরও বেশি অনুরাগী থাকা তাসনিম জারা ব্রিটেনের হাসপাতালের চাকরি ছেড়ে বাংলাদেশের নির্বাচন লড়তে প্রত্যাবর্তন করেন।ব্রিটেন থেকে দেশে পা রাখার পর বাংলাদেশের ছাত্রনেতাদের একাংশের গড়া দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন। কিন্তু পরে ইসলামপন্থী দলগুলির সঙ্গে জোটের কারণে তিনি দলত্যাগ করেন। নির্দল প্রার্থী হিসাবে বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রবাসী চিকিৎসক তরুণী। যদিও প্রথম বার নির্বাচনে দাঁড়িয়ে সাফল্য থেকে গেল অধরাই। দেশের তরুণ প্রজন্মের কাছে ‘অন্য’ রাজনীতির পাঠ শেখানোর চেষ্টায় শেষপর্যন্ত সফল হলেন না তাসনিমপড়শি দেশের সদ্যসমাপ্ত নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের মধ্যে একজন ছিলেন তাসনিম। ইংল্যান্ড থেকে ঢাকার প্রত্যন্ত অঞ্চলে তাঁর নির্বাচনী লড়াই মনোযোগ আকর্ষণ করেছে অনেকেরই। ঢাকা-৯ আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।ফলাফল প্রকাশের (বেসরকারি মতে) পর দেখা গিয়েছে ঢাকা ৯ নম্বর আসনে তাসনিম পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন তিনি। জিতেছেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ। ধানের শিষ প্রতীক চিহ্নে তিনি মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন। তাসনিম লড়েছিলেন ফুটবল প্রতীকে।ফলাফল প্রকাশের (বেসরকারি মতে) পর দেখা গিয়েছে ঢাকা ৯ নম্বর আসনে তাসনিম পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন তিনি। জিতেছেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ। ধানের শিষ প্রতীক চিহ্নে তিনি মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন। তাসনিম লড়েছিলেন ফুটবল প্রতীকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *