সমাজের আলো। ।আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত যোগদান করেছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি নতুন কর্মস্থল আশাশুনি উপজেলায় যোগদান করেন। তিনি চট্টগ্রাম জেলার সাতকাহনিয়া উপজেলার অধিবাসী। ৩৬ তম বিসিএস ক্যাডার সুজন দাশ গুপ্ত (১৮৩২২) সিনিয়র সহকারী কমিশনার হিসাবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বলেন,আশাশুনি উপজেলায় উন্নয়ন,সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের সেবা দিতে এসেছি,যতোদিন এখানে থাকবো আপনাদের সব ধরনের সেবা দিয়ে যাবো। তিনি উপজেলায় সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন।##।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *