আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার শ্রীউলায় মৎস্য ঘেরে জাল টেনে মাছ লুট ও বাঁধ কেটে ঘের একাকার করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ঘের মালিক গাজীপুর গ্রামের শমছের সরদারের ছেলে আলম সরদার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
মহিষকুড় গ্রামের মৃত মহির উদ্দীন মোল্যার ছেলে হারুন মোল্যা, কাকড়াবুনিয়া গ্রামের মৃত আতিয়ার সরদারের ছেলে নায়েব আলী, গাজীপুর গ্রামের মৃত মোক্তার মোড়লের ছেলে কোহিনুর মোড়ল, মৃত ছাত্তার মোড়লের ছেলে সুমন মোড়ল, মহিষকুড়ের নায়েব আলীর ছেলে সোহেল সরদার, মহিষকুড় গ্রামের হারুন মোল্যার ছেলে তৌহিদ মোল্যা (২৪), পিতা-মোঃ হারুন মোল্যাসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে অভিযুক্ত করে এজাহার সূত্রে জানাগেছে, বাদী গাজীপুর মৌজায় ৩ বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘদিন ভোগ দখলে থেকে মৎস্য চাষা করে আসছেন। ঘেরের পাশে অভিযুক্ত হারুন মোল্যার শ্যালক নায়েব আলীর মৎস্য ঘের আছে। তারা বাদীর মৎস্য ঘের জবর দখল করার পায়তারা করা সহ ক্ষয় ক্ষতি ও হয়রানী করে আসছিল। এরই জের ধরে তারা বে-আইনী জনতাবদ্ধে হাতে লোহার রড, ধারালো দা, কোদাল, লাফনা, টানা জাল, খেপলা জাল ও বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে গত ৫ মার্চ রাত অনুমানিক ১০ টার সময় বাদীর মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে, টানা জাল টেনে অনুমানিক ৪/৫ মন বাগদা ও গলদা চিংড়ী মাছ সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ যার মূল্য অনুমানিক ১,৪০,০০০ টাকার মাছ ধরে নেয়। বাদী জানতে পেরে ঘেরে গিয়ে টচ্ লাইটের আলোয় তাদেরকে চিনতে পেরে মাছ ধরতে মৌখিকভাবে বাধা নিষেধ করে। বিবাদীরা বাঁশের লাঠি দিয়ে বাদীকে এলোপাতাড়ী মারপিট করে নিলা ফোলা জখম করে। শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মৎস্য ঘেরের তিন স্থানে ভেড়ি বাধ কেটে ঘেরের পানি সহ যাবতীয় মাছ নায়েব আলীর মৎস্য ঘেরের পানির সাথে মিশিয়ে প্রায় ৫০,০০০ টাকার ক্ষতি সাধন করে। ঘেরের বাসায় থাকা খেপলা জাল, বিদেশী টর্চ লাইট, কোদাল, লাফনা, বিছানার নিচে ঘেরের মাছ বিক্রয় করা নগদ ৪,৫০০ টাকা লুটপাট করে। ঘেরের বাসা, নেট পাটা ও আটন ভাংচুর করে আনুমানিক ২৫,০০০ টাকার ক্ষতি সাধন করে। বাদীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাধা নিষেধ করলে অভিযুক্তরা ভয়ভীতি, প্রান নাশ ও ঘের জবর দখলে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়।

