লিংকন আসলাম,আশাশুনি ব্যুরো: আশাশুনির চাপড়ায় পিকআপ ও পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত। ২ গাড়ীর ড্রাইভার পালিয়ে গেছে। গাড়ী ২ টিই পুলিশ হেফাজতে নিয়েছে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা থেকে কালিগঞ্জের মৌতলার উদ্দেশ্যে ব্যটারি ও ব্যটারির পানি সহ ইলেট্রনিক্স সামগ্রী বোঝায় একটি পিকআপ (ঢাকা-মেট্রো – ১৩- ৭২০৩) ছেড়ে আসে। চাপড়ায় মরহুম হান্নান মেম্বরের বাড়ীর সামনে পৌছালে বিপরীত দিক থেকে একটি পাওয়ার টিলার (যার ড্রাইভার ছিল ১৪/১৫ বছরের যুবক) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ খাদে পড়ে উল্টে যায়। ড্রাইভার সাথে সাথে উধাও হয়ে যায়। পিকআপে থাকা মালামালের মালিক মৌতলা গ্রামের শেখ আবুবক্কার (৭৫) এবং তার পুত্র শেখ শামিম হোসেন (৪০) রক্তাক্ত জখম সহ গুরুতর আহত হয়। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষে নিমজ্জিত পিকআপ ও পাওয়ার টিলার থানা হেফাজতে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ড্রাইভার ২ জনই পলাতক ছিল। #




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *