সমাজের আলো।। কেন বিপজ্জনক ‘নৃত্যরত ক্ষেপণাস্ত্র’? ক্ষমতাই বা কী?ইরানের দেশীয় প্রযুক্তিতে নকশা করা এবং তৈরি করা দ্বিপর্যায়ের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হল সেজ্জিল, যা চলে কঠিন জ্বালানির সাহায্যে। ‘ডান্সিং মিসাইল’ ছাড়াও সেজ্জিল ক্ষেপণাস্ত্র পরিচিত সাজ্জিল, আশৌরা এবং আশুরা ক্ষেপণাস্ত্র নামেও।রবিবার পশ্চিম এশিয়ায় সংঘাত ১৬তম দিনে প্রবেশ করতেই ইজ়রায়েল-আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে একাধিক উন্নত ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়েছে ইরান। তেমনটাই জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেসটিভি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ইজ়রায়েল এবং মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ওই উন্নত ক্ষেপণাস্ত্রগুলি উৎক্ষেপণ করেছে ইরান, যার মধ্যে রয়েছে সেজ্জিল ক্ষেপণাস্ত্রও।চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শত্রুদের লক্ষ্য করে এই প্রথম বারের জন্য সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান। ইরানি এই শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরিচিত ‘ডান্সিং মিসাইল’ নামেও।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *