কলারোয়া (সাতক্ষীরা) সংবাদাতা:
সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা,উপজেলা জামায়াতে ইসলামী আমীর সাবেক চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, উপদেষ্টা সাবেক উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, এ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আতিকুজ্জামান রিপন,কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ আজিজ,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রিপন, প্রচার সম্পাদক ফারুক হোসেন রাজ, নির্বাহী সদস্য গোলাম রসুল, মোর্তজা হাসান, রেজাওয়ান উল্লাহ, সিয়াম,মিন্টু প্রমুখ।
ইফতারের আগে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *