সমাজের আলো।। কলারোয়া সদরের তুলসিঢাঙ্গা গ্রামে এক াড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার আনুমানিক সকাল ১০টার দিকে দিনমজুর শাহিন আলমের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা ও মূল্যবান আসবাবপত্র নিয়ে গেছে। দিনের আলোয় জনবহুল এলাকায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদ-দ্বীন অফিসের পশ্চিম পাশে অবস্থিত দিনমজুর শাহিন আলমের বাড়িতে প্রতিদিনের মতো সকালে সবাই কাজে বেরিয়ে যান। ঘর জনশূন্য থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরচক্র মূল ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আলমারি ও আসবাবপত্র তছনছ করে রক্ষিত এক ভরি স্বর্ণের গয়না, নগদ ২০ হাজার টাকাসহ বিভিন্ন দামি সরঞ্জাম নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
দুপুরে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা এবং সব চুরি করে নিয়ে গেছে।

