সমাজের আলো। কলারোয়ায় নিষিদ্ধ ১২০ মণ আফ্রিকান মাগুর মাছসহ একটি ট্রাক জব্দ করা হয়। মাছের মালিক আনা রুল এ নিয়ে অবৈধ মাছসহ তিনবার আটক হলেন। ট্রাক ও মাছ পরে ছেড়ে দেওয়া হয়।২০হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে নানান কথা উঠেছে। হেলাতলার আনারুল দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা করে আসছে। আটক হইছে এনিয়ে তিনবার। ট্রাক ভর্তি মাছ বাজার মূল্য অনেক। ট্রাকসহ জব্দকৃত মাছ ছেড়ে দেওয়া হয়েছে । এ নিয়ে নানা অভিযোগ উঠেছে।।
সোমবার (০২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদুর রহমান রেজার নেতৃত্বে একটি দল কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের সামনে অভিযান চালায়। এসময় যশোর-সাতক্ষীরা মহাসড়ক থেকে ১২০ মণ আফ্রিকান মাগুরসহ একটি ট্রাক জব্দ করা হয়। একইসঙ্গে অসাধু মাছ ব্যবসায়ী ও হেলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ওরফে মাগুর আনারকে আটক করা হয়। আটকের পর অভিযুক্ত ব্যক্তি ও মাছ ভর্তি ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করেন। আদালত থেকে মাছগুলো তাৎক্ষণিক নিধনের মৌখিক নির্দেশ দেওয়া হলেও বাস্তবে তা করা হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *