ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার এক পল্লীতে অজ্ঞান পার্টির কবলে পড়েছে একটি শিক্ষক পরিবার।
বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা মৃত কালিপদ ঠাকুরের ছেলে শিক্ষক বিকাশ ঠাকুরের বাড়িতে দুর্বৃত্তরা কৌশলে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ঘরে প্রবেশ করে। এরপর তারা ঘরের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় এর আগেও অজ্ঞান পার্টির তৎপরতা থাকলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

