সমাজের আলো।। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এনিয়ে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব চালিয়েছে শত শত পাকিস্তানি। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর এপি’র।
পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, খামেনিকে হত্যার ঘটনায় রোববার শত শত পাকিস্তানি মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভ চালায়। সেই সময় অনেকে মার্কিন কনস্যুলেটে জোর করে প্রবেশের চেষ্টা করে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কনস্যুলেটের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে।
আরেক ভিডিওতে দেখা যায়, কনস্যুলেটের গেট কম্পাউন্ডের ভেতরে বেশ কয়েকজন পুরুষ জানালা ও দরজার কাচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করছে। অভিযোগ, ভবনের কিছু অংশে আগুন লাগানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।

