সমাজের আলো।। সংবাদ প্রতিবেদন অনুসারে, বডোদরার সামা-সাভলি রোডের উর্মি ব্রিজের উপর ঘটনাটি ঘটেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে কুমিরটি ধীরে ধীরে রাস্তা দিয়ে হেঁটে চলেছে।ব্যস্ত সেতু দিয়ে ১০ ফুট লম্বা কুমির হেঁটে যাচ্ছে। আশপাশ দিয়ে যাতায়াত করছে গাড়ি-ঘোড়াও। গভীর রাতে সেতুর উপর দিয়ে গুটি গুটি পায়ে আপনমনে হেঁটে চলেছে সরীসৃপটি। ৪ মার্চ রাতের অপ্রত্যাশিত সেই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন পথচলতি মানুষও। এই দৃশ্যটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *