সমাজের আলো।।
জীববৈচিত্রে সমৃদ্ধ ইন্দোনেশিয়ার মারোস অঞ্চলের বনভূমির বাসিন্দা এই ইবু ব্যারন। এখনও পর্যন্ত নথিভুক্ত দীর্ঘতম বন্য সাপ এটি। প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা ও বসবাসকারী সাপেদের দৈর্ঘ্যের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এই সাপটি।মিলল বিশ্বের বৃহত্তম সাপের সন্ধান। সে এক অতিকায় স্ত্রী অজগর। নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রে। লম্বায় ২৩ ফুট ৭ ইঞ্চি। ২০২৫ সালের শেষের দিকে ইন্দোনেশিয়ার সুলাওয়েসির মারোস অঞ্চলের গভীর বনভূমিতে দেখা মিলেছে এই বিশালাকার স্ত্রী জালিকাযুক্ত অজগরের (রেটিকুলেটেড পাইথন)।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতে, পরিমাপ করা সম্ভব হয়েছে এমন সাপের মধ্যে এই অজগরের প্রজাতিটি দীর্ঘতম। ১৮ জানুয়ারি সাপটির দৈর্ঘ্য মাপার পর সংস্থাটি জানিয়েছে মাথা থেকে লেজের ডগা পর্যন্ত সাপটির দৈর্ঘ্য ৭.২২ মিটার। আনুষ্ঠানিক ভাবে এটির আকার যাচাই করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *