সমাজের আলো।।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার যাদব। রবিবার টসের সময় বিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন এড়িয়ে গেলেন তিনি। গত বছর এশিয়া কাপের তিনটি ম্যাচে যে জিনিস দেখা গিয়েছিল, সেটাই দেখা গেল বিশ্বকাপের ম্যাচেও। যদিও ম্যাচের আগের দিন সূর্যকুমারের কথায় ইঙ্গিত ছিল, করমর্দন হতে পারে।ম্যাচ শুরু হওয়ার আগেই সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলে দেন, “করমর্দন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই থাকবে।” ম্যাচের পরেও দুই দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা হাত মেলাবেন না।

রবিবার সলমনের সঙ্গে হাত মেলাবেন কি না, সেই প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেছিলেন, “২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা এখানে ভাল ক্রিকেট খেলতে এসেছি। ওই ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব। আপাতত ভাল করে খাব, ভাল করে ঘুমোব। তাই ২৪ ঘণ্টা অপেক্ষা করতেই হবে।”সলমনকে এই প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “দেখাই যাক কাল কী হয়। তবে ম্যাচটা যেন সঠিক মেজাজে খেলা হয়। আমার ব্যক্তিগত মতামতের কোনও অর্থ নেই। অতীতে যে ভাবে ক্রিকেট খেলা হয়েছে, সে ভাবেই খেলা উচিত। এটা (করমর্দন) নিয়ে ওরা সিদ্ধান্ত নিক।”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *