সমাজের আলো।। : দরপত্র আহবান ছাড়াই সাতক্ষীরা
সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে
এক কর্মচারী বিরুদ্ধে । দায় এড়াতে
তিন সদস্য বিশিস্ট তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
কর্মচারীর নাম রেজাউল ইসলাম। তিনি
উচ্চ বিদ্যালয়ে সাইকেল গ্যারেজে পাহারাদার হিসাবে কর্মরত । মঙ্গলবার
(১০মার্চ) ও বুধবার(১১ মার্চ) সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড
কলেজের সামনে সরকারি উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে এ ঘটনা ঘটে ।
স্থানীয়দের মধ্যে হায়দার আলী , গাছকাটার সময় আমরা বাসায় ছিলাম না । গাছ
পড়ে থাকার পরে জানতে চাইলে রেজাউল আমাদের বলে গাছ কাটার জন্য শিক্ষকদের
অনুমতি আছে । রেজাউল একটি শিশু গাছ, মেহগনি গাছ ও কাঁঠাল গাছ কেটে নিয়ে
গেছে বলে জানান তিনি । গাছ গুলোর দাম আনুমানিক অর্ধ লক্ষ টাকার মত হবে ।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মী জেসমিন আরা খাতুন
জানান, গত মঙ্গলবার ও বুধবার স্কুলের সাইকেল সেটের গার্ড রেজাউল ইসলাম
হঠাৎ গাছ কাটতে শুরু করে । ওই সময় তিনি জানতে চাইলে রেজাউল বলে গাছ কাটার
ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক সহ অনান্য শিক্ষকদের অনুমতি আছে ।
বিদ্যালয়ের তদন্ত কমিটির শিক্ষক প্রতিনিধি কাজিবুল ইসলাম জানান, গাছ
কাটার খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের বলেন গাছ কাটার বিষয়টি
তদন্ত করতে । তাই আমরা ঘটনাস্থলে এসে দেখি গাছ কাটা হয়েছে কিনা । এরপর
দেখলাম তিনটা গাছ কাটা হয়েছে ।
শিক্ষক আলী হোসেন জানান, সকালে প্রধান শিক্ষক জানান হোষ্টেল গাছ কাটা
হয়েছে , এজন্য তিনি একটা ৩ সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করে দিয়েছেন
প্রধান শিক্ষক । আমরা এখানে এসে দেখি একটা গাছ গোড়া থেকে তুলে ফেলা
হয়েছে বাকি দুইটি কাটা হয়েছে ।
এদিকে গাছ কাটার দায় স্বীকার করে অভিযুক্ত রেজাউল ইসলাম জানান, আমি নিজের
ইচ্ছা্য় গাছ কেটেছি তবে এটা সবাই জানে । এটা আমার ভুল হয়েছে বলে ক্ষমা
প্রার্থনা করেন ।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়েরে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু
জানান, বর্তমানে স্কুলে ঈদের ছুটি চলছে এর মধ্যে আমরা গত কাল জানতে
পারি যে হোষ্টেল থেকে তিনটা গাছ কাটা হয়েছে । এরপর সাথে সাথে
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ তিনজনকে দিয়ে একটি তদন্ত কমিটি করা
হয় । এছাড়া আমরা তদন্ত কমিটি ও গাছ কাটার ব্যাপরে কি পদক্ষেপ নিচ্ছি
সেটা জেলা প্রশাসককে অবগত করেছি ।
সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার জানান,গতকাল বুধবার সাতক্ষীরা
সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছিলেন কে বা কারা
প্রতিষ্ঠনের গাছ কেটে নিয়ে গেছে । এ ঘটনায় প্রতিষ্ঠানের কেউ যদি জড়িত
থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে ।

