সমাজের আলো।। : নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে সদ্য বিএনপিতে যোগদানকারী সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে ডক্টর রবিউল ইসলাম খানের কার্যালয়ে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে বিএনপিতে যোগদানকারীদের এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানসহ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদানকারী সদস্যদের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, শহর কৃষক দলের সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, কুশখালি ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ফারুক হোসেন সোহাগ, সাতক্ষীরা শহর ছাত্রদল এর সদস্য শরিফুল ইসলাম , সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা সামিউল ইসলাম স্বাধীন, সিটি কলেজ ছাত্রনেতা নাফিস রেজা, শাহরিয়াজ কামাল ও বিথার রবিউল খান প্রমুখ।
জাতীয়তাবাদী দল বিএনপিতে সদ্য যোগদানকারী সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বিএনপির আদর্শ্যে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে সদ্য যোগদানকারীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির জন্য নতুন প্রত্যাশার প্রতীক হয়ে কাজ করবে। তার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন। সাতক্ষীরা জেলা নাগরিক ঐকের সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২১৭ জন সদস্য গত ১ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার নেতৃবৃন্দের হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগদান করেন। এসময় ফুলের শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপিতে যোগদানকারী সদস্যরা উপস্থিত ছিলেন।

