​নিজস্ব প্রতিবেদক:
তালা উপজেলার মাছিয়াড়া বাদামতলা গ্রামে পানিতে ডুবে আরিয়ান মোড়ল নামের সাড়ে তিন বছরের এক শিশুর অকালমৃত্যু হয়েছে।
​মঙ্গলবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিয়ান মাছিয়াড়া বাদামতলা গ্রামের বাসিন্দা মোঃ আছাদুল মোড়লের সন্তান।
​পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে সবার অজান্তে আরিয়ান ঘরের বাইরে খেলতে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা সন্ধান শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের জলাশয়ে তাকে নিথর অবস্থায় পাওয়া যায়।
​শিশুটির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল শিশুদের জলাশয়ের আশপাশে চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *