সমাজের আলো।। তামান্না তাছনিন জ্যোতি (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তালা সদরের বারুইহাটি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জ্যোতি তালা উপজেলার ঘোনা গ্রামের শফিকুল মোড়লের মেয়ে এবং বারুইহাটি গ্রামের বাবুর আলী সরদারের ছেলে আশরাফুল সরদারের স্ত্রী।
তাদের দাম্পত্য জীবনে সাড়ে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের ভাই জোবায়ের আহমেদ অভিযোগ করে বলেন, “গতকাল রাত ৩টার দিকে আমার ভগ্নিপতির ভাই আমাদের জ্যোতির মৃত্যুর খবর জানায়। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি, আমার বোনকে খাটের ওপর শোয়ানো রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে টিস্যু দিয়ে রক্ত মুছে ফেলার চিহ্ন ছিল। সেই রক্তমাখা টিস্যুগুলো রান্নাঘরের পাশে পাওয়া যায়। আমার বোনকে হত্যা করে পরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্বামী আশরাফুলের ভাই রাজ্জাক সরদার বলেন, “মঙ্গলবার দুপুরে আশরাফুল ও তার স্ত্রী আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসে। খাওয়া শেষে আমার স্ত্রী হালিমার ভ্যানিটি ব্যাগ থেকে সাড়ে ৪০০ টাকা নিখোঁজ হয়। পরে জ্যোতির কাছে সেই টাকা পাওয়া যায়। এ ঘটনায় আশরাফুল তাকে চড়-থাপ্পড় দেয়। এ কারনে সে আত্মহত্যা করেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *