দুর্নীতির দায়ে নায়েব আশরাফুউজ্জামানকে কলারোয়ায় বদলি
সমাজের আলো।।
দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা শ্যামনগরের আটুলিয়ার নায়েব আশরাফুউজ্জামানকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্য়ালয় থেকে তাকে কলারোয়া উপজেলার জালালাবাদ ভূমি অফিসে বদলি করা হয়।
উল্লেখ্য, নায়েব আশরাফুউজ্জামান বর্তমান সময়ে জেলার সমালোচিত দুর্নীতিবাজ। তার
পিতা ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজানগর ইউনিয়নের পাথরখোলা গ্রামের একজন সাধারণ কৃষক। কৃষি কাজ করে দিন আনা দিন খাওয়ায় কোন রকমে চলে সংসার। ২০০৫ সালে ভূমি অফিসে চাকরি মেলে কৃষকের ছেলে আশরাফুউজ্জামানের তারপর থেকে পিছে ফিরে আর থাকাতে হয়নি। বলছি সাতক্ষীরা জেলার সেরা দুর্নীতিবাজ ভূমি নায়েব আশরাফুউজ্জামানের কথা। বর্তমানে সে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ভূমি সহকারী কর্মকতা হিসাবে দায়িত্বে আছে।
ঘুষের টাকায় লালে লাল হয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে নায়েব আশরাফুরউজ্জামান।
সাতক্ষীরা শহরের মুনজিতপুরে ৩ কোটি টাকা মূল্যে আলিশান বাড়ি তৈরি , কাটিয়ায় ২ কোটি টাকা মূল্য ২টি দোকানসহ একতলা বাড়ি ক্রয় করেছে। শুশুরের নামে শহরের সুলতানপুরে ৭০ লাখ টাকায় ক্রয় করেছে ৫ শতক জমির আমবাগান। তাছাড়া গ্রামে ক্রয় করেছে কয়েক একর কৃষি জমিসহ পরিবারের নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে লক্ষ লক্ষ টাকার ডিপোজিট। ২১ বছরের চাকরি জীবনে সর্বসাকূল্যে ৫০-৬০ লক্ষ টাকা বেতন ভাতা উত্তোলন করলেও নায়েব আশরাফুউজ্জামানের দৃশ্যমান সম্পদের বাজার মূল্য ৭ থেকে ৮ কোটি টাকা।
নায়েব আশরাফুউজ্জামানেট বিরুদ্ধে নামজারি, খাজনা দাখিলা, খাসজমি বন্দোবস্তার অভিযোগ রয়েছে। সরকারি খাস জমি বন্দোবস্তা পাওয়ায়ে দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। নওয়াবেকী বাজারে পেরিফেরিভুক্ত জমি বন্দোবস্তা দেওয়ার নামে দোকান প্রতি প্লট বিক্রি করছেন ৪ থকে ৫ লাখ টাকা দরে।
আটুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর চর দখলকে ঘিরে গড়ে তুলেছে সক্রিয় প্রভাবশালী একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তার আপন ভাগিনা সুরুজ। অধিকাংশ ক্ষেত্রেই কোনো সরকারি নিলাম, বৈধ বন্দোবস্ত বা লিখিত অনুমোদনের প্রমাণ দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।

