সমাজের আলো।।
যুব নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) সকাল ১০ টায় চালতেতলা মিশন (ক্যাথলিক চার্চ) হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় যুব নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন , জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা মাওলানা শেখ মাহববুর রহমান, সাহাপাড়া কালিমাতা মন্দিরের পুরোহিত তৃপ্তি রঞ্জন চক্রবর্তী, সিএসসি পালক পুরোহিত খ্রীষ্টরাজ ধর্মপল্লী সাতক্ষীরার ফাদার ডমিনিক সরকার, পুলিশ পরিদর্শক আইসি পুলিশ ফাঁড়ী সাতক্ষীরা মো: রেজাউল করিম, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকউদ-দৌলা সাগর, জেন্ডার ডেভেলপমেন্ট ফোরাম সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, চালতেতলা জামে মসজিদের খতিব আবু তালেব, বায়তুল আমান জামে মসজিদের সহ-সভাপতি ডা: আব্দুল গফ্ফার সহ অন্যান্য স্টেকহোল্ডারবৃন্দ ও যুব সদস্যবৃন্দ।
এসময় আরো বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, সদস্য ইমতি জামিল, সাদিয়া আফরিন, বেতনা যুব সংঘের সভাপতি মাসুদ রানা, সেক্রেটারী সাকিব হাসান, সবুজ পৃথিবী যুব সংঘের সভাপতি শিহাব সিদ্দিকী, সাতক্ষীরা ইয়ূথ হাবের সভাপতি রিপন হোসেন।
শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা।
আলোচনার বিষয়বস্তু ছিল ধর্মীয় নেতারা সামাজিক সংহতি বিষয়ে কিভাবে ভুমিকা রাখতে পারবে? সমাজে শান্তি সম্প্রীতি রক্ষায় যুবদের কি ভুমিকা থাকা দরকার? সকল ধর্মের প্রতিনিধিদের মাধ্যমে কিভাবে এক প্লাটফর্ম তৈরী করা যেতে পারে? শান্তির বার্তা প্রচারের জন্য ধর্মীয় দৃষ্টিকোন থেকে কোন মাধ্যম ব্যবহার করতে পারি? সামাজিক শান্তি সম্প্রীতি বিষয়ে যুবদের কিভাবে কাজে লাগানো যাবে? উপরোক্ত বিষয়াবলির উপর ধর্মীয় নেতারা সামাজিক সংহতি বৃদ্ধির জন্য পরামর্শ প্রদান করেন এবং যুবদের নিয়ে একসাথে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মো: তহিদুজ্জামান তহিদ, প্রোগ্রাম অফিসার, চন্দ্রশেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাকিব হোসেন

