সমাজের আলো।। পাকিস্তানের বালোচিস্তান ফের অশান্ত। গত কয়েক দিনে সেখানকার অন্তত ১২টি জায়গায় জঙ্গি হামলা হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তানি সেনা শনিবার একটি অভিযান চালায়। দাবি, তাতে নিহত হয়েছে অন্তত ৯২ জন জঙ্গি। তবে এখানেও ভারতকে দুষেছে ইসলামাবাদ। অভিযোগ, ভারত থেকে ওই জঙ্গিদের নিয়ন্ত্রণ করা হচ্ছিল। সেই নির্দেশে বালোচিস্তানে হামলা চালিয়েছিল জঙ্গিরা। যদিও এই দাবির পক্ষে পাকিস্তান কোনও প্রমাণ দেখাতে পারেনি। ভারত সরকার এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *