সমাজের আলো। । পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ নামে এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯ টার সময় পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ পাড় (৩৮) সে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের লিয়াকাত পাড়ের ছেলে। স্থানীয়রা জানান, আব্দুর রশিদ পাড় বাড়ির পাশে নিজ মৎস্য ঘেরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল। এ সময় অসাবধানতা বসত বিদ্যুৎ তারে তার স্পর্ষ ঘটে এতে তিনি বিদ্যুতায়িত হয়ে লুটিয়ে পড়েন। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *