শহিদ জয়, যশোর
যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায়‘স্বাস্থ্য স্যানিটেশন ওআবাসন প্রকল্প (প্রণোদনার ব্র্যাক) নামে হতদরিদ্র মানুষের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার (২৮ এপ্রিল দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। অর্ধশত নারী পুরুষ সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের শাহজালাল এর কন্যা যশোরের ঝিকরগাছা উপজেলার উপজেলা প্রতিনিধি স্বপ্না সুলতানা প্রেসক্লাব যশোরে লিখিত সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন।
লিখিত সংবাদ সম্মেলনে স্বপ্ন সুলতানা , বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেনযশোর জেলা কৃষি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শফিকুজ্জামান (৫০), মো. মুরাদ (৩৮), নাজমা খাতুন ও নাজমা বেগমসহ একটি চক্র হতদরিদ্র পরিবারকে ঘর, টিউবওয়েল, সৌর বিদ্যুৎ, সেলাই মেশিন, বাথরুম নির্মাণ এবং স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।
তিনি বলেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে। এর মধ্যে লিমা খাতুনের কাছ থেকে ৭ লাখ, স্বপ্না সুলতানার কাছ থেকে ১৬ লাখ, সালমা বেগমের কাছ থেকে ১৫ লাখ, বেবির কাছ থেকে ১০ লাখ, ইতি খাতুনের কাছ থেকে ১২ লাখ, সাফিয়া বেগমের কাছ থেকে ১৪ লাখ, সাধনা সরকারের কাছ থেকে ১৩ লাখসহ আরও অনেকের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করা হয়।
এছাড়া ‘স্বল্পমূল্যে পণ্য সরবরাহ’ এর কথা বলে ১০ হাজার কার্ডের বিপরীতে প্রায় ৩০ লাখ টাকা এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খোলার নামে মাথাপিছু ৬৫০ টাকা করে প্রায় ১৩ লাখ টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীরা জানান, টাকা নেওয়ার পর কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। বরং টাকা ফেরত চাইলে অভিযুক্তরা ভয়ভীতি দেখাচ্ছেন এবং ফাঁকা চেক ব্যবহার করে মিথ্যা মামলার হুমকি দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাত করা অর্থ ফেরতের দাবি জানান।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত সদস্যদের মধ্যে বাবলুর রহমান,সাফিয়া খাতুন, লিমা,শাহিনা, ইতি মনি,রেহানা, নুরজাহান খাতুন, মিনাজ বেগম, শাহনাজ বেগম, রেশমা, রুপমা রায় প্রিয়া বিশ্বাস, মুক্তি বিশ্বাস, শাকিব বিশ্বাস, খুরশিদা বেগম, মিনা রায়, বর্ণালী সরকার, পিপাসা মাসুরা, আব্দুর রব সুদীপ কুমার স্বপ্না সরকার, সাধনা সরকার, বেবি রুমী চম্পা মল্লিকা হাজরা ও লাভলী বেগম।
উল্লেখ্য এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক ও যশোরের মনিরামপুর থানায় আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *