সমাজের আলো।। আগামী পহেলা বৈশাখ প্রি-পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে আট বিভাগের ১০টি জেলার ১১ উপজেলার ১১টি ব্লকে কৃষক কার্ড উদ্বোধন করা হবে।

আজ রবিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

প্রথম দফায় ২২ হাজার ৬৫ জনকে কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এর মধ্যে কৃষক, মৎস্যচাষি/আহরণকারী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধখামারিসহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির সব কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *