সমাজের আলো।। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে বৃহৎ এক অভিযানে ২২২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া অভিযান বিকাল ৫টা পর্যন্ত চলে।

অভিযানে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় নিবন্ধন (জেপিএন), জনশক্তি বিভাগ (জেটিকে) এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) এর মোট ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ জানান, অভিযানকালে মোট ৩১৬ জন বিদেশিকে তল্লাশি করে ২২৬ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির মধ্যে বাংলাদেশি রয়েছেন ২২২ জন, ইন্দোনেশিয়ার তিন জন এবং একজন ভারতীয় নাগরিক।

প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ধরা পড়েছে, সেগুলো হলো- ব্যাক্তিগত নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ অতিরিক্ত থাকা এবং ভিসার অপব্যবহার। এরা ইমিগ্রেশন আইন ১৯৬৩ রেগুলেশনের ৩৯(বি) ধারা অনুযায়ী অপরাধ করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *