যশোর অফিস
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে যশোরের বেনাপোল-পেট্রোপোল জিরো পয়েন্টে বিজিবি ও ভারতের বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে শার্শা উপজেলার বেনাপোল আইসিপিতে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হাফিজুর রহমান, বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুল হাসানসহ সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভারতের পক্ষে বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট টি কে মান্দাতাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্যারেড শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং উভয় দেশের কর্মকর্তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *